১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিনেসোটায় আইনপ্রণেতা খুন: দুই দিন খুঁজে সন্দেহভাজনকে ধরল পুলিশ

গোপন সংবাদের ভিত্তিতে মিনিয়াপোলিসের পশ্চিমে একটি গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিনেসোটায় আইনপ্রণেতা খুন: দুই দিন খুঁজে সন্দেহভাজনকে ধরল পুলিশ
৫৭ বছর বয়সী ভ্যান্স লুথার বোয়েল্টার পুলিশ কর্মকর্তার বেশ ধরে মিনেসোট অঙ্গরাজ্যের শীর্ষ ডেমোক্র্যাট আইনপ্রণেতা মেলিসা হর্টম্যান ও তার স্বামী মার্ককে হত্যা করেন বলে অভিযোগ কর্তৃপক্ষের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2025, 01:29 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ডেমোক্র্যাট আইনপ্রণেতা এবং তার স্বামীকে হত্যায় জড়িত সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৫৭ বছর বয়সী বন্দুকধারী ভ্যান্স লুথার বোয়েল্টার শনিবার পুলিশ কর্মকর্তার বেশ ধরে মিনেসোট অঙ্গরাজ্যের শীর্ষ ডেমোক্র্যাট আইনপ্রণেতা মেলিসা হর্টম্যান ও তার স্বামী মার্ককে হত্যা করেন বলে অভিযোগ কর্তৃপক্ষের।

দুই দিনের ব্যাপক তল্লাশি অভিযান শেষে পুলিশ রোববার রাতে বোয়েল্টারকে গ্রেপ্তার করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

মেলিসা ও তার স্বামীকে খুনের ঘটনাকে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড’ অ্যাখ্যা দিয়েছিলেন। 

কর্তৃপক্ষ বলছে, অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট আইনপ্রণেতাকে খুনের আগে ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূরে সেনেটর জন হফম্যান ও তার স্ত্রীর ওপরও সন্দেহভাজন বোয়েল্টার গুলি চালিয়েছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কর্মকর্তারা মিনিয়াপোলিসের পশ্চিমে একটি গ্রাম এলাকা থেকে বোয়েল্টারকে গ্রেপ্তার করেন। 

গ্রেপ্তারের সময় সশস্ত্র থাকলেও আপসেই তিনি ধরা দেন, বলছে পুলিশ। 

মিনেসোটায় আইনপ্রণেতা ও তার স্বামীকে গুলি করে হত্যা