১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মিসিসিপিতে জয় পেয়ে মার্কিন সেনেটে আরও এগিয়ে গেল ডেমোক্র্যাটরা

এই জয়ের মধ্য দিয়ে ১৫২ বছর পর অঙ্গরাজ্যটির প্রথম কৃষ্ণাঙ্গ সেনেটর হলেন স্কট কোলম।

মিসিসিপিতে জয় পেয়ে মার্কিন সেনেটে আরও এগিয়ে গেল ডেমোক্র্যাটরা

১৯৮২ সালের পর প্রথম ডেমোক্র্যাট হিসেবে মিসিসিপি থেকে সেনেটর নির্বাচিত হয়েছেন স্কট কোলম। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 12:16 PM

Updated : 12 Nov 2026, 12:16 PM

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ২০২৬ সালের সেনেট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী স্কট কোলম। তিনি রিপাবলিকান পার্টির বর্তমান সেনেটর সিন্ডি হাইড স্মিথকে পরাজিত করেছেন বলে বুধবার গণমাধ্যমের পূর্বাভাসে জানানো হয়েছে।

এই জয়ের মধ্য দিয়ে ১৫২ বছর পর অঙ্গরাজ্যটির প্রথম কৃষ্ণাঙ্গ সেনেটর হলেন কোলম। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ পরবর্তী পুনর্গঠন যুগের পর থেকে এতোদিন এই দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যেটিতে কোনো কৃষ্ণাঙ্গ সেনেটর নির্বাচিত হননি।

রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঙ্গরাজ্যে এমন ফলাফলকে একটি ‘চমকপ্রদ অঘটন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ফলাফলে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের জয়ের ব্যবধান আরও বাড়ল।

রয়টার্স লিখেছে, এটি আফ্রিকান আমেরিকানদের জন্যও একটি ঐতিহাসিক জয়। কারণ ১৯৬০ এর দশকে নাগরিক অধিকার আন্দোলনের সময় একসময় দাসপ্রথা চালু থাকা এই অঙ্গরাজ্যটি চরম দমনপীড়ন চালানো হয়েছিল।

সংবাদমাধ্যমগুলোর হিসাব করা সর্বশেষ ফলাফলে দেখা গেছে, কোলম শূণ্য দশমিক ৫ শতাংশ পয়েন্ট বা প্রায় ৪৬০০ ভোটে এগিয়ে আছেন। ৪৩ বছর বয়সী এই ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ১৯৮২ সালের পর প্রথম ডেমোক্র্যাট হিসেবে মিসিসিপি থেকে সেনেটর নির্বাচিত হলেন।

মিসিসিপি থেকে এর আগে সর্বশেষ ১৮৭৪ সালে কৃষ্ণাঙ্গ সেনেটর হিসেবে নির্বাচিত হয়েছিলেন সাবেক কৃতদাস ব্লাঞ্চ ব্রুস।

মিসিসিপিতে এই জয়ের ফলে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ ১০০ আসনের সেনেটে ৫৫-৪৪ ব্যবধানে এগিয়ে গেল ডেমোক্র্যাটরা।

এখন মার্কিন সেনেটের আর একটি আসনের ফল ঘোষণা বাকি, সেটি আলাস্কা। ১৮ নভেম্বরের আগে এই অঙ্গরাজ্যের ফল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। এখানে ডেমোক্র্যাট প্রার্থী সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রত প্রতিষ্ঠিত হয়েছে। এই পরিষদে তারা রিপাবলিকানদের চেয়ে ৪১টি বেশি আসনে এগিয়ে আছে। ডেমোক্র্যাটদের ২৫৪ আসনের বিপরীতে রিপাবলিকানরা পেয়েছে ১৬৮টি আসন; তবে ১৩টি আসনের ফল ঘোষণা এখনও বাকি আছে।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের দুই কক্ষেরই নিয়ন্ত্রণ হারিয়েছে। এর ফলে দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকা ট্রাম্পকে প্রথমবারের মতো ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের মুখোমুখি হতে হচ্ছে। এখন কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকা ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের অতিমাত্রায় দলীয় আইনগুলো আটকে দেওয়ার আর ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে তদন্ত করার সুযোগ পাবে।