১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাম্প আগামী বছরের প্রথমদিকে ভারত সফর করতে পারেন: রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের প্রস্তুতি নিতে তার চলতি বছর ভারত সফরের সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প আগামী বছরের প্রথমদিকে ভারত সফর করতে পারেন: রুবিও
গত সপ্তাহে ফ্রান্সে জি৭ গ্রুপের শীষর্ সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। ফাইল ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2026, 06:02 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আগামী বছরের প্রথমদিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভারত সফরের ব্যবস্থা করতে চাইছে ওয়াশিংটন। 

শনিভার ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, দেশ দুটি একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে আর এর আলোকের ট্রাম্পের ওই সফর হতে পারে। 

আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের প্রস্তুতি নিতে তার চলতি বছর ভারত সফরের সম্ভাবনা রয়েছে।  

বার্তা সংস্থাটি দেওয়া উদ্ধৃতিতে রুবিও বলেছেন, “আগামী বছরের প্রথমদিকে প্রেসিডেন্টকে (ট্রাম্প) আনার জন্য কাজ করছি আমরা।” 

গত সপ্তাহে ফ্রান্সে জি৭ গ্রুপের শীষর্ সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন ট্রাম্প জানিয়েছিলেন, তাদের মধ্যে ‘বেশ ভালো’ আলোচনা হয়েছে।

রয়টার্স লিখেছে, ভারত কয়েক মাস ধরে ট্রাম্পের সফরের জন্য ওয়াশিংটনের ওপর চাপ সষ্টি করে আসছে, যা জাপান ও অস্ট্রেলিয়াকে অন্তর্ভুক্ত করে আয়োজিত একটি বৈঠকের অংশ হতে পারে। 

ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করার পর থেকে গত এক বছর ধরে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক টালমাটাল অবস্থায় রয়েছে। রাশিয়ার তেল কেনার জন্য নয়া দিল্লির বিরুদ্ধে শাস্তি হিসেবে ভারতীয় আমদানি পণ্যের ওপর ওই উচ্চ শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন। আবার একই সময় ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ করে তোলে ওয়াশিংটন।  

এসব কারণে শীতল হয়ে ওঠা সম্পর্ক মেরামতে মে-তে ভারত সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। কিন্তু ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় দুপক্ষের সম্পর্কে আবার টানাপোড়েনের সৃষ্টি হয়।   

আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও জানিয়েছেন, ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার আশা করছে যুক্তরাষ্ট্র। 

তিনি বলেছেন, “আমরা এটি সম্পন্ন করার একদম শেষ পর্যায়ে আছি আর এটি খুবই ইতিবাচক।”