১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সৌদি আরব যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় ইসলামিক রিপাবলিক ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়।

সৌদি আরব যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 03:44 PM

Updated : 17 Aug 2023, 03:44 PM

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার সৌদি আরব সফরে যাচ্ছেন।

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

চলতি বছরের মার্চে ইসলামিক রিপাবলিক ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়। এরপর জুনে প্রথম সফরে তেহরান যান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। সেখানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।  

চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব তাদের কূটনৈতিক বিরোধের অবসান ঘটিয়ে সম্পর্ক পুনরায় শুরু করতে রাজি হয়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ও অস্থিরতায় জ্বালানি দেওয়া বৈরিতার বছরগুলো পেছনে ফেলে তারা।  

২০১৬ সালে সৌদি আরব দেশটির শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট ধর্মীয় নেতাকে ফাঁসি দেওয়ার পর দুই দেশের সম্পর্ক তলানিতে নেমে যায়। ওই ঘটনা প্রতিক্রিয়ায় তেহরানের সৌদি দূতাবাসে ইরানি বিক্ষোভকারীরা হামলা চালায়। এই হামলার ঘটনার জেরে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল রিয়াদ।

আরও খবর:

পুরানো খবর:

উষ্ণ সম্পর্কের মধ্যে ইরান সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী