২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদুরোকে ভেনেজুয়েলা থেকে যেভাবে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হল

নিউ ইয়র্কে নেওয়ার পর যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি মাদুরোর বিরুদ্ধে মাদক সংক্রান্ত ফৌজদারি মামলা করেছে।

মাদুরোকে ভেনেজুয়েলা থেকে যেভাবে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হল
নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির সদরদপ্তরে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 09:47 AM

Updated : 26 Aug 2026, 05:29 PM

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যরাতে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে নিউ ইয়র্কে নিয়ে গেছে। 

শনিবার নিউ ইয়র্কে নেওয়ার পর যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি ম্যানহ্যাটনের পশ্চিম পাশে তাদের সদরদপ্তরে মাদুরোর বিরুদ্ধে মাদক সংক্রান্ত ফৌজদারি মামলা করেছে।  

এ দিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র শনিবার দুপুর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বড় ধরনের হামলা চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটক করে উড়িয়ে (হেলিকপ্টারে করে) দেশটির বাইরে নিয়ে এসেছে।

বিবিসি জানিয়েছে, মার্কিন হেলিকপ্টারগুলো মাদুরোকে ক্যারিবীয় সাগরের অজ্ঞাত একটি স্থানে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস ইও জিমায় নিয়ে যায়। তারপর সেখান থেকে হেলিকপ্টারে করে তাকে কিউবার গুয়ানতানামো বে-তে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে অন্য একটি বিমানে করে তাকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের অরেঞ্জ কাউন্টির স্টুয়ার্ট বিমান ঘাঁটিতে নেওয়া হয়।

স্টুয়ার্ট বিমান ঘাঁটি থেকে আরেকটি হেলিকপ্টারে করে মাদুরোকে নিউ ইয়র্ক শহরে নিয়ে যাওয়া হয়। 

এভাবে ভেনেজুয়েলার নেতা মাদুরো তাকে আটকের পর থেকে ৩৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের গিয়ে পৌঁছান।