সৌদি আরবের তেলের শহরে ইরানের আসন্ন হামলার সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
এক্সে দেওয়া সতর্কবার্তায় সৌদি আরবের মার্কিন দূতাবাস বলেছে, ধাহরান শহরে ইরানের ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলা হতে পারে।
সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটির তেলকেন্দ্র ধাহরান শহরে ইরানের আসন্ন হামলা হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে। শহরটিতে আছে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট।
এক্সে দেওয়া সতর্কবার্তায় মার্কিন দূতাবাস বলেছে, ধাহরান শহরে ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলা হতে পারে।
দূতাবাসের সতর্কবার্তায় জরুরি পরিস্থিতির বিষয়টি তুলে ধরে আশেপাশের এলাকাগুলোতে সতর্ক এবং সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন নাগরিকদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে এবং মার্কিন কনস্যুলেট এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। তাছাড়া, হামলার পর নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনাও করতে বলা হয়েছে।
ধাহরান সৌদি আরবের পূর্ব উপকূলীয় শহর। এ শহরটি সৌদি আরবের তেল শিল্পের একটি প্রধান কেন্দ্র এবং দেশটির জাতীয় তেল কোম্পানি আরামকোর সদরদপ্তরও এখানে আছে।
