২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট ছাড়া ভারতে থাকতে পারবেন বাংলাদেশসহ ৩ দেশের সংখ্যালঘুরা

২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ঢোকা ব্যক্তিরা দেশটির নাগরিকত্বও পাবেন।

পাসপোর্ট ছাড়া ভারতে থাকতে পারবেন বাংলাদেশসহ ৩ দেশের সংখ্যালঘুরা
ফাইল ছবি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 07:21 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

ধর্মীয় সহিংসতার `শিকার হয়ে' আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে ঢোকা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টানরা পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়াই দেশটিতে থাকার অনুমতি পাবেন।

বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। 

গেল বছর কার্যকর হওয়া দেশটির নাগরিকত্ব আইন অনুযায়ী এসব ব্যক্তি ভারতের নাগরিকত্বও পাবেন। 

সদ্য কার্যকর হওয়া অভিবাসন ও বিদেশি নাগরিক আইনের অধীনে এ আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

এ আদেশ সংখ্যালঘুদের একটি বড় অংশের জন্য, বিশেষ করে ২০১৪ সালের পর পাকিস্তান থেকে ভারতে আসা ব্যক্তিদের জন্য স্বস্তির খবর হিসেবে বিবেচনা করা হচ্ছে।