২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাবনে সেনাঅভ্যুত্থানের জবাব দিতে আলোচনায় আফ্রিকার নেতারা

পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোকে গত কয়েক বছরে একের পর এক সেনাঅভ্যুত্থান হয়েছে।

গ্যাবনে সেনাঅভ্যুত্থানের জবাব দিতে আলোচনায় আফ্রিকার নেতারা

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 31 Aug 2023, 11:58 PM

Updated : 31 Aug 2023, 11:58 PM

অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট আলি বঙ্গোকে ক্ষমতা থেকে উৎখাতের পর গ্যাবনের সেনাবাহিনী দেশটিতে নিজেদের মত একটি সরকার গঠন করেছে।

গ্যাবনের সেনা অভ্যুত্থানের জবাব কীভাবে দেওয়া যায় তা নিয়ে বৃহস্পতিবার দিনভর কাজ করছেন আফ্রিকার নেতারা।

পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোকে গত কয়েক বছরে একের পর এক সেনাঅভ্যুত্থান হয়েছে। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে উৎখাত হওয়া সরকারকে পুনরায় ক্ষমতায় বসাতে ব্যর্থ হয়েছেন আঞ্চলিক জোটগুলোর নেতারা।

বুধবার স্থানীয় সময় ভোররাতে টেলিভিষণে উপস্থিত হয়ে গ্যাবনের ক্ষমতার দখল নেওয়ার কথা জানায় দেশটির সেনাবাহিনী। যার মধ্য দিয়ে গ্যাবনে বঙ্গো পরিবারের ছয় দশকের শাসনের অবসান হল।

গ্যাবনে সেনাঅভ্যুত্থানের সামলোচনা করে সেন্ট্রাল আফ্রিকার রাজনৈতিক ব্লক দ্য ইকোনোমিক কমিউনিটি অব সেন্ট্রাল আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) থেকে এক বিবৃতিতে বলা হয়, গ্যাবনে সেনাঅভ্যুত্থানের জবাব কিভাবে দেওয়া হবে তা নিয়ে আলোচনার জন্য তারা ‘দ্রুত’ বৈঠকের পরিকল্পনা করেছে।

তবে কবে নাগাদ এ বৈঠক হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

গত চার বছরে মালি, গিনি, বুরকিনা ফাসো, শাদ, এবং নাইজারে সেনাঅভ্যুত্থান হয়েছে। যে তালিকায় সর্বশেষ সংযোজন গ্যাবন।