২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুহূর্তে ধসে পড়ল তিনতলা ভবন, উত্তরাখণ্ডে ভূমিধসে নিহত ৩

ধসে পড়া ভবনটি একটি হোটেল ছিল। ধসে পড়ার আগে ভবন থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

মুহূর্তে ধসে পড়ল তিনতলা ভবন, উত্তরাখণ্ডে ভূমিধসে নিহত ৩

ছবি: এনডিটিভি ভিডিও।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2023, 10:04 PM

Updated : 08 Aug 2023, 10:04 PM

ভারি বৃষ্টিপাতে ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি নগরী রুদ্রপ্রয়াগে ভূমিধসে অন্তত তিন জন নিহত এবং ১৭ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

সেখানে ভূমিধসের সময় মাত্র কয়েক সেকেন্ডে তিনতলা একটি ভবন ধসে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে বলে জানায় এনডিটিভি। উত্তরাখণ্ডের বিখ্যাত কেদারনাথ যাত্রা পথের তীর্থযাত্রীরা রুদ্রপ্রয়াগ নগরীতে বিশ্রাম নেন।

তিনতলা যে ভবনটি ধসে পড়ে সেটা ৩২ কক্ষের একটি হোটেল ছিল। ধসে পড়ার আগেই ভবনটি থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। ফলে সেখানে হতাহতের ঘটনা ঘটেনি।

হোটেলটি নগরীর রামপুর মার্কেট এলাকায় ছিল। গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডে ভারি বর্ষণ হচ্ছে।