২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩

বাসটিতে ৫৮ জন যাত্রী ছিল, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

নরওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩
প্রতীকী ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2024, 12:23 AM

Updated : 26 Aug 2026, 11:12 AM

নরওয়েতে বাস দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিবিসি জানায়, বৃহস্পতিবার দেশের উত্তর-পশ্চিম উপকূলে হাদসেল এলাকায় স্থানীয় সময় দুপুরে (গ্রিনিচ সময় ১২টা ৩০ মিনিট) এ দুর্ঘটনা ঘটে।

 কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাসটি সড়ক থেকে ছিটকে হ্রদে পড়ে আংশিকভাবে ডুবে যায়।

বাসটিতে ৫৮ জন যাত্রী ছিল, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকাজে থাকা হেলিকপ্টারে করে তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যান্য যাত্রীদেরকে কাছের একটি স্কুলে নেওয়া হয়েছে।

বাসের ভেতর থেকে সব যাত্রীকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

নরওয়ের রেড ক্রস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, দুর্ঘটনাস্থলে সহযোগিতা করতে তারা একটি দল পাঠাচ্ছে।

দুর্ঘটনাস্থলে তুষারঝড় ও প্রবল বাতাসের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। অগ্নি নির্বাপন দল, অ্যাম্বুলেন্স এবং পুলিশ উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে।

নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে জানিয়েছে, বাসটি নারভিক শহর থেকে লোফোটেন দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি স্থানীয় হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাছের ভোগান জেলার মেয়র।

নরওয়ের প্রধানমন্ত্রী দুর্ঘটনাটিকে খুবই গুরুতর পরিস্থিতি উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন।