১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলে বাস দুর্ঘটনায় ২৩ মৃত্যু

ওই বাসে যাত্রী ছিলেন মোট ৪০ জন। যারা বেঁচে গেছেন, তাদের বেশিরভাগেই কমবেশি আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2024, 10:09 AM

Updated : 26 Aug 2026, 10:59 AM

ব্রাজিলের পূর্বাঞ্চলীয় আলাগোয়াস অঙ্গরাজ্যে দুর্গম পাহাড়ি রাস্তায় একটি বাস খাদে পড়ে ২৩ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা সিজিটিএন জানিয়েছে, রোববার ইউনিয়াও ডস পালমারেস শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

সেরা দা বারিগা এলাকায় পাহাড়ি সড়ক থেকে বাসটি ছিটকে যায়। তাতে ঘটনাস্থলেই ২২ জনের প্রাণ যায়। হাসপাতালে নেওয়ার পর এক গর্ভবতী নারীর মৃত্যু হয়।

ব্রাজিলের সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই বাসে যাত্রী ছিলেন মোট ৪০ জন। যারা বেঁচে গেছেন, তাদের বেশিরভাগেই কমবেশি আহত হয়েছেন। 

এ ঘটনায় আলাগোয়াস রাজ্যে তিন দিনের শোক ঘোষণা করেছেন গভর্নর পাওলো দান্তাস।