২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সংযুক্ত আরব আমিরাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ৫৩ জনের সাজা: ডব্লিউএএম

অভিযুক্তদের মধ্যে মুসলিম ব্রাদারহুড সংগঠনের নেতা এবং সদস্য রয়েছে। শাস্তি হিসেবে তাদের যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে ২০ মিলিয়ন এইডি (৫,৪৪৫,১৪০ ডলার) জরিমানা পর্যন্ত হতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2024, 04:42 PM

Updated : 26 Aug 2026, 09:58 AM

আরব আমিরতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, আবু ধাবির কেন্দ্রীয় আপিল আদালত ৫৩ জন ব্যক্তি ও ছয় কোম্পানিকে সন্ত্রাসবাদের দায়ে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছে। 

সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে মুসলিম ব্রাদারহুড সংগঠনের নেতা এবং সদস্য রয়েছে। তাদের সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে ২০ মিলিয়ন এইডি (৫,৪৪৫,১৪০ ডলার) জরিমানা পর্যন্ত হতে পারে। 

সংযুক্ত আরব আমিরাতে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে "জাস্টিস অ্যান্ড ডিগনিটি কমিটি" নামে একটি সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য ৪৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। 

“রিফর্ম কল” সংস্থাকে সহযোগিতা করার জন্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলিতে সমর্থন করার জন্য পাঁচজন অভিযুক্তকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

অন্য পাঁচ আসামিকে "সন্ত্রাসী সংগঠন তৈরি, প্রতিষ্ঠা এবং অর্থায়নের অপরাধের জন্য প্রাপ্ত অর্থ পাচারের" জন্য ১০ বছরের কারাদণ্ড এবং ১০ মিলিয়ন দিরহাম জরিমানা করা হয়েছে। 

অর্থ পাচার ও সন্ত্রাসী সংগঠনকে অর্থায়নের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ২০ মিলিয়ন দিরহাম জরিমানা করা হয়েছে। 

কোম্পানিগুলোকে তাদের সদর দপ্তর পুরোপুরিভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

ডব্লিউএএম জানিয়েছে, বাকি ২৪ জন আসামিদের মামলা খারিজ করা হয়েছে এবং একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে।