২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে উড্ডয়ন প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

হেলিকপ্টরটি শ্যানডন বিমানবন্দর থেকে উড্ডয়ন করার প্রায় ২০ মিনিটের মাথায় নিচে নেমে এসে শ্যাঙ্কলিন শহরের উপকণ্ঠে বিধ্বস্ত হয়।

যুক্তরাজ্যে উড্ডয়ন প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
গুরুতর আহত একজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 01:55 AM

Updated : 26 Aug 2026, 02:11 PM

যুক্তরাজ্যে ইংল্যান্ডের আইল অব ওয়াইটে উড্ডয়ন প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সোমবার স্থানীয় সময় সকাল ৯ টা ২০ মিনিটের দিকে শ্যাঙ্কলিন শহরের কাছে একটি খোলা মাঠে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে চারজন আরোহী ছিলেন।

হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইট কনস্ট্যাবুলারি এ তথ্য জানিয়েছে। আহত একজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়।

বিবিসি জানিয়েছে, নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস নামক সংস্থার মালিকানাধীন ‘জি-ওসিএলভি’ মডেলের হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়।

 নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস জানিয়েছে, হেলিকপ্টরটি শ্যানডন বিমানবন্দর থেকে উড্ডয়ন করার প্রায় ২০ মিনিটের মাথায় নিচে নেমে গিয়ে শহরের উপকণ্ঠে বিধ্বস্ত হয়। 

শ্যাঙ্কলিন শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ ঘটনায় মর্মাহত বলে জানিয়েছে এবং শহরের বসতবাড়ি এলাকা থেকে হেলিকপ্টারটিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পাইলটের প্রশংসা করেছে।