১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রথম ৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

গাজায় প্রথম ৭ ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিয়েছিল হামাস, তারা এখন গাজা ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর জিম্মায় আছেন।

প্রথম ৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস
গাজা থেকে মুক্তি পাওয়া সাত ইসরায়েলি জিম্মি। ছবি: টাইমস অব ইসরায়েল

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 12:56 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

গাজায় হামাসের মুক্তি দেওয়া সাত ইসরায়েলি জিম্মি এখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এর হাতে আছে বলে সামরিক বাহিনীটি জানিয়েছে। 

তবে তারা এখনও ইসরায়েলি বাহিনীর হেফাজতে গাজা ভূখণ্ডেই আছেন বলে নিশ্চিত করেছে আইডিএফ। 

ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, রেডক্রস ইসরায়েলি জিম্মিদের ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে তুলে দিয়েছে। 

ইসরায়েলি সামরিক বাহিনী মুক্তি পাওয়া জিম্মিদের হেলিকপ্টারে করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এক সামরিক ঘাঁটিতে নিয়ে যাবে বলে জানা গেছে।

গাজায় হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর সাত ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

গাজায় হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর সাত ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে

সোমবার সকালে গাজায় প্রথম সাত ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেয় হামাস, এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানান। 

রেডক্রসের কাছে জিম্মিদের প্রথম দলটিকে হস্তান্তর করা হয়েছে, এমন খবর আসতেই ইসরায়েলের তেল আবিব শহরের ‘জিম্মি চত্বরে’ জড়ো হওয়া কয়েক হাজার মানুষ আনন্দে ফেটে পড়েন। 

‘জিম্মি চত্বরে’ একটি বিশাল ডিজিটাল পর্দার সামনে জড়ো হয়ে আছেন তারা। ওই পর্দায় জিম্মি মুক্তির সর্বশেষ খবর দেখানো হচ্ছে। এখানে জড়ো হওয়া ইসরায়েলিরা নিজ দেশের পতাকা দোলাতে দোলাতে সমবেতভাবে ‘তারা বাড়িতে আসছে’ গান গাইছে। 

একটি বিবৃতি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জিম্মিদের প্রথম দলের হস্তান্তরের কথা নিশ্চিত করেছিল।  

মুক্তি পাওয়া স্বজনদের অপেক্ষায় ইসরায়েলি জিম্মিদের পরিবারগুলোর সদস্যরা। ছবি: রয়টার্স 

মুক্তি পাওয়া স্বজনদের অপেক্ষায় ইসরায়েলি জিম্মিদের পরিবারগুলোর সদস্যরা

এক বিবৃতিতে তারা বলেছে, “রেডক্রসের দেওয়া তথ্য অনুযায়ী, সাতজন জিম্মিকে তাদের জিম্মায় দেওয়া হয়েছে। এসব জিম্মিকে গাজা ভূখণ্ডে অবস্থানরত আইডিএফ ও আইএসএ বাহিনীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে। পরে আরও জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হবে বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ তাদের গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে।” 

হামাসের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, হামাস ইসরায়েলের সাত জিম্মির প্রথম দলটিকে রেডক্রসের কাছে হস্তান্তর করেছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া জিম্মি-বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, সোমবার দুপুরের মধ্যে হামাস তাদের হাতে বন্দি ৪৮ ইসরায়েলি জিম্মির সবাইকে দুপুরের মধ্যে মুক্তি দেবে। তবে এসব জিম্মির মধ্যে মাত্র ২০ জন জীবিত আছেন আর বাকিরা মৃত। 

জিম্মিদের মুক্তির খবর আসতেই ইসরায়েলের তেল আবিব শহরের ‘জিম্মি চত্বরে’ জড়ো হওয়া কয়েক হাজার মানুষ আনন্দে ফেটে পড়েন। ছবি: রয়টার্স  

জিম্মিদের মুক্তির খবর আসতেই ইসরায়েলের তেল আবিব শহরের ‘জিম্মি চত্বরে’ জড়ো হওয়া কয়েক হাজার মানুষ আনন্দে ফেটে পড়েন

তবে জীবিত ও মৃত সব জিম্মিকেই ইসরায়েলের কাছে ফিরিয়ে দেবে হামাস। এই ধারাই জীবিত জিম্মিদের মধ্যে প্রথম সাতজনকে অন্তর্জাতিক রেডক্রসের কমিটির কাছে হস্তান্তর করেছে তারা। সোমবার জীবিত ২০ জিম্মির সবাইকেই হামাস ফেরত দেবে বলে ধারণা করা হচ্ছে।

জীবিত ২০ জিম্মির মধ্যে সাতজনকে মুক্তি দেওয়ার পর আরও ১৩ জনকে হামাস মুক্তি দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 

এর বিনিময়ে ইসরায়েলি কারাগারগুলো থেকে প্রায় ২০০০ হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে বলে আল জাজিরা জানিয়েছে।