২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ওপর যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

রাশিয়ার পাঁচটি জাহাজ এবং এলএনজি শিপিং এর সঙ্গে জড়িত দুটো প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।

রাশিয়ার ওপর যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2024, 09:13 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য। রাশিয়ার পাঁচটি জাহাজ এবং এলএনজি শিপিং এর সঙ্গে জড়িত দুটো প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞার আরোপ করা হয়েছে।

রাশিয়ার এলএনজি জাহাজ কোম্পানিকে সরাসরি নিষেধাজ্ঞার আওতায় আনতে ব্রিটিশ সরকার নতুন আইনি ক্ষমতা কাজে লাগাচ্ছে বলে জানিয়েছে।

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং ইইউ-এ তাদের মিত্রদের পাশাপাশি রাশিয়ার আর্কটিক এলএনজি ২ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তখন থেকে এই প্রকল্পে উৎপাদন কমে এসেছে।

ওই নিষেধাজ্ঞার ভিত্তিতেই আজ নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, এ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয়েছে রাশিয়ার জাহাজ এবং এলএনজি সেক্টরের শিপিং প্রতিষ্ঠানকে। এই সেক্টরের অধীনে রাশিয়ার ভবিষ্যৎ জ্বালানির জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচালিত হয়।

বৃহস্পতিবার নতুন নিষেধাজ্ঞাকবলিত রুশ প্রতিষ্ঠানগুলো হল: হোয়াইট ফক্স শিপ ম্যানেজমেন্ট এবং ওশান স্পিডস্টার সল্যুশনস ওপিসি। আর জাহাজগুলো হল: আসিয়া এনার্জি, পাইওনিয়ার, নর্থ স্কাই, এসসিএফ লা পেরোস এবং নোভা এনার্জি।

চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’এর ১০টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তখন যুক্তরাজ্য বলেছিল, রাশিয়া পশ্চিমা বিশ্বের তেল নিষেধাজ্ঞা এড়াতে অবৈধ পদ্ধতি ব্যবহার করছে।

রাশিয়া পশ্চিমা দেশগুলোর তেল রপ্তানি সীমিত করার চাপ প্রত্যাখ্যান করেছে। তবে গত বছর থেকে ঐ সব ট্যাংকারের সংখ্যা বেড়েছে যেগুলো প্রচলিত পশ্চিমা সরবরাহকারীদের পরিচালিত কিংবা বীমাকৃত নয়।