২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

নিউ ইয়র্কে টেসলার শো-রুমের সামনে মাস্কবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৯

যুক্তরাষ্ট্রজুড়ে ‘টেসলা টেকডাউন’ নামাঙ্কিত বিক্ষোভের ঢেউ বয়ে যায়। নিউ ইয়র্কের বিক্ষোভ সেই ঢেউয়ের একটি অংশ।

নিউ ইয়র্কে টেসলার শো-রুমের সামনে মাস্কবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৯
নিউ ইয়র্কে টেসলার শো-রুমের সামনে বিক্ষোভ করেছে একদল প্রতিবাদকারী।  ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2025, 05:36 PM

Updated : 01 Sep 2026, 09:45 PM

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে ফেডারেল কর্মী ছাঁটাইয়ে ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্কের ভূমিকার বিরুদ্ধে নিউ ইয়র্কে টেসলার শো-রুমের সামনে বিক্ষোভ করেছে একদল প্রতিবাদকারী। 

শনিবার এ বিক্ষোভস্থল থেকে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ প্রতিবাদে কয়েকশ মানুষ শামিল হয়েছিল।  

রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের তথাকথিত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) এর নেতৃত্বে আছেন টেলসা কোম্পানির প্রধান নির্বাহী মাস্ক। এই জিওজিই-র তত্ত্বাবাধানে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের হাজার হাজার ফেডারেল কর্মী ছাঁটাই করছে। 

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ছোট করার উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন। এর ফলে হাজার হাজার সরকারি কর্মী চাকরি হারিয়েছেন এবং শত শত সরকারি প্রকল্প বাতিল হয়েছে।

এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে ‘টেসলা টেকডাউন’ নামাঙ্কিত বিক্ষোভের ঢেউ বয়ে যায়। নিউ ইয়র্কের বিক্ষোভ সেই ঢেউয়ের একটি অংশ। 

২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার পর থেকে যুক্তরাষ্ট্রের ২৩ লাখ ফেডারেল কর্মচারীর মধ্যে অন্তত এক লাখ কর্মী ডিওজিইর ‘বাই-আউট’ প্রস্তাবে সম্মত হয়ে চাকরি ছেড়েছেন অথবা বরখাস্ত হয়েছেন।

বিক্ষোভের আয়োজকরা তাদের ওয়েবসাইট অ্যাকশননেটওয়ার্ক ডট অর্গে বলেছেন, “আমরা মাস্কের প্রধান কোম্পানি টেসলায় ব্যবস্থা নিচ্ছি।” 

তারা বিক্ষোভে অংশ নিয়ে টেলসার শেয়ারের দরপতনের ব্যবস্থা করতে লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন।    

নিউ ইয়র্কের পাশাপাশি ফ্লোরিডার জ্যাকসনভিল, অ্যারিজোনা টাকসন এবং যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে টেসলার শোরুমের সামনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা ট্র্যাফিক অবরোধ করেন, স্লোগান দেন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। 

নিউ ইয়র্কে টেসলার শো-রুমের সামনে বিক্ষোভ করেছে একদল প্রতিবাদকারী। ছবি: রয়টার্স 

নিউ ইয়র্কে টেসলার শো-রুমের সামনে বিক্ষোভ করেছে একদল প্রতিবাদকারী

তাদের বহনকরা একটি প্ল্যাকার্ডে লেখা ছিল— “একটি টেসলা পোড়াও: গণতন্ত্র বাঁচাও”, আরেকটিতে লেখা ছিল— “যুক্তরাষ্ট্রে কোনও স্বৈরশাসক থাকবে না”।  

অভিনেতা ও চলচ্চিত্র নির্মার্তা অ্যালেক্স উইন্টার রোলিং স্টোনের একটি নিবন্ধে লিখেছেন, “টেসলা থেকে মাস্ককে বিচ্ছিন্ন করতে পারলে এই প্রশাসন ও তাদের বিশেষাধিকারকে একটি অর্থপূর্ণ ধাক্কা দেওয়া যাবে, কারণ এটি হবে তাদের কাছে যা সবচেয়ে প্রিয় সেই টাকা ও ক্ষমতার বিরুদ্ধে একটি আঘাত।”  

উইন্টার সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, তিনি এই প্রতিবাদ আয়োজনে সহায়তা করেছেন। 

তবে এই প্রতিবাদের বিষয়ে টেসলা বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।