ছবিতে আন্তর্জাতিক নারী দিবস
বিশ্বজুড়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। বিশ্বের কোথাও দিনটি উদযাপনের, কোথাও বা প্রতিবাদের। এ দিবসের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের লড়াইয়ের দীর্ঘ ইতিহাস।
Published : 08 Mar 2023, 11:32 PM
ইরানে পোশাকবিধিসহ নারীদের উপর আরো বেশি কিছু নিয়ম চাপিয়ে দেওয়া আছে। যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বেলজিয়ামের ব্রাসেলসে ইরানের দূতাবাসের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা।
ঠিকমত হিজাব না পরার কারণে ইরানের নীতি পুলিশ নির্যাতন করে মেরে ফেলে মাশা আমিনিকে। আন্তর্জাতিক নারী দিবসে ব্যানারে এই তরুণীর ছবি নিয়ে ব্রাসেলসে ইরানের দূতাবাসের সামনে বিক্ষোভ।