২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গ্রেপ্তারে বাধা: সাবেক প্রেসিডেন্ট ইউনকে ৫ বছরের কারাদণ্ড দিল দক্ষিণ কোরিয়ার আদালত

জরুরি আইন জারির চেষ্টার পর ক্ষমতাচ্যুত ইউন সুক ইওলের বিরুদ্ধে এটাই প্রথম কোনো রায়।

গ্রেপ্তারে বাধা: সাবেক প্রেসিডেন্ট ইউনকে ৫ বছরের কারাদণ্ড দিল দক্ষিণ কোরিয়ার আদালত
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 12:40 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে।

মার্শাল ল জারির ব্যর্থ চেষ্টার পর তাকে গ্রেপ্তারে যে পরোয়ানা জারি হয়েছিল, তা কার্যকরে বাধা দেওয়ার চেষ্টাসহ একাধিক অভিযোগে শুক্রবার এ রায় এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালত বলেছে, ২০২৪ সালের ডিসেম্বরে মার্শাল ল ঘোষণার কারণে ইউনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল তা কার্যকরে কর্তৃপক্ষকে বাধা দেওয়ার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হয়েছেন। 

সরকারি নথিপত্র জাল ও মার্শাল ল জারির ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। 

জরুরি আইন জারির চেষ্টার পর ক্ষমতাচ্যুত হওয়া ইউনের বিরুদ্ধে এটাই প্রথম কোনো রায় হল।

তিনি চাইলে এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।