২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে কোরবানির ঈদ ২৭ মে

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ হয়; তবে চাঁদ দেখা কমিটির বৈঠকে ঈদের দিনের ঘোষণা আসবে।

সৌদি আরবে কোরবানির ঈদ ২৭ মে
ফাইল ছবি। খালিজ টাইমস

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 10:10 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ২৭ মে বুধবার দেশটিতে কোরবানির ঈদ উদযাপন হবে; তার আগের দিন হবে হজ।

রোববার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য দিয়েছে খালিজ টাইমস ও গালফ নিউজ।

চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে রোববার ছিল জিলকদ মাসের শেষ দিন। সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আর ২৬ মে হজের মূল আনুষ্ঠানিকতা হবে এবং পরের দিন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে।

জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে থাকে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ হয়। চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ঈদের দিনের ঘোষণা আসবে।