২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুতিদের সন্ত্রাসী তালিকাভুক্ত করতে ইসরায়েলের উদ্যোগ

গাজায় ফিলিস্তিনিদের লড়াইয়ে সংহতি প্রকাশ করে ইয়েমেনের হুতিরা সম্প্রতি ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রয়টার্স

Published : 24 Dec 2024, 08:07 PM

Updated : 01 Sep 2026, 11:17 AM

এক নজরে

গাজায় ফিলিস্তিনিদের লড়াইয়ে সংহতি প্রকাশ করে ইয়েমেনের হুতিরা সম্প্রতি ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার উদ্যোগ নিতে ইসরায়েল ইউরোপের বিভিন্ন দেশে তাদের কূটনৈতিক মিশনগুলোকে নির্দেশ দিয়েছে।

হুতিরা সম্প্রতি ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলাকে গোষ্ঠীটি গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের লড়াইয়ে সংহতি বলে বর্ণনা করেছে।

হুতিদের এই হামলার কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচল পথগুলো বিঘ্নিত হয়েছে। অনেক কোম্পানিকে তাদের পথ পরিবর্তন করে দীর্ঘ ও ব্যয়সাপেক্ষ পথে জাহাজ পরিচালনা করতে হয়েছে। এতে বিশ্বে মুদ্রাস্ফীতির আশঙ্কা আরও বেড়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, হুতিরা কেবল ইসরায়েলের জন্য নয়, বরং গোটা অঞ্চল ও বিশ্বের জন্য হুমকি। তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করাটা প্রথম ও মৌলিক পদক্ষেপ।

.বর্তমানে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), অস্ট্রেলিয়া, কানাডা, নিউ জিল্যান্ড এবং ইসরায়েল হুতিদের সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়েছে, জানান তিনি।

গত শনিবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। তেল আবিব-জাফা এলাকায় আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। এতে ১৪ জন আহত হয়।