লক্ষ্মীপুরে ৪ উপজেলায় আ.লীগ
লক্ষ্মীপুরের চারটি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিতরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
সোমবার পঞ্চম দফায় রায়পুর, রামগঞ্জ, লক্ষীপুর সদর এবং রামগতী উপজেলায় ভোটগ্রহণ হয়।
রায়পুর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আলতাব হোসেন হাওলাদার।
তার নিকটতম ছিলেন জামায়াতের হাবিবুর রহমান মিন্টু।
রামগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ ক ম রুহুল আমিন নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মো. আব্দুল রহিম।
সদর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এ কে এম সালাহউদ্দিন টিপু।
রামগতী উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল ওয়াহেদ।
বিএনপি সমর্থিত প্রার্থী মো. আনোয়ার হোসেন নিকটতম ছিলেন।
সংশ্লিষ্ট উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল জানিয়েছেন।
