দশমিনায় বিদ্রোহী, কলাপাড়ায় আ.লীগ জয়ী
উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে পটুয়াখালীর কলাপাড়া ও দশমিনা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত ও দলের বিদ্রোহী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ সমর্থিত আব্দুল মোতালেব তালুকদার আনারস প্রতীকে ৭০ হাজার ১৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
তার নিকটতম হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ও বিদায়ী চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১১ হাজার ৮১০ ভোট।
দশমিনা উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মো. শাখাওয়াত হোসেন শওকত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঘোড়া প্রতীক নিয়ে তিনি ১৫ হাজার ১৯৭ ভোট পান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. শাহ আলম আনারস প্রতীকে ১২হাজার ১০৫ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিংকর্মকর্তা মো. আজহারুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
