২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডোমারে আব্দুর রাজ্জাক বসুনিয়া নির্বাচিত

পঞ্চম পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারীর ডোমারে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুর রাজ্জাক বসুনিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 02:20 AM

Updated : 01 Sep 2026, 12:42 PM

তার নিকটতম হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুর রশিদ। দোয়াত-কলম প্রতীক নিয়ে তিনি ২৯ হাজার ১৩৬ ভোট পেয়েছেন।

উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউর রহমান এই ফলাফল ঘোষণা করেন।

ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল হাকীম মাইক প্রতীক নিয়ে ২৮ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সন্ধ্যা রানী বৈদ্যুতিক পাখা প্রতীক ২৯ হাজার ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।