শাহজাদপুর আ.লীগের ঘরে
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আজাদ রহমান চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
আনারস প্রতীকে তিনি ১ লাখ ৬০ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. ইকবাল হোসেন হিরু কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮৪৪ ভোট।
সোমবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন এই ফলাফল ঘোষণা করেন।
