রাঙামাটিতে জেএসএস ২, বিএনপি ও আ.লীগ ১টি করে
পঞ্চম দফা উপজেলা ভোটে রাঙামাটি জেলার চারটি উপজেলা রাঙামাটি সদর, লংগদু, বিলাইছড়ি ও রাজস্থলীর চেয়ারম্যান পদে দুজন জেএসএস সমর্থিত এবং বিএনপি ও আ.লীগ সমর্থিত একজন করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রাঙামাটি সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২২ হাজার ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেএসএস সমর্থিত প্রার্থী অরুন কান্তি চাকমা (কাপ-পিরিচ)।
তার নিকটত প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুবুল বাসেত অপু (দোয়াত-কলম) পেয়েছেন ১২ হাজার ৩৯৭ ভোট।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেএসএস প্রার্থী পলাশ কুসুম চাকমা (টিউবওয়েল)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেএসএস প্রার্থী রীতা চাকমা (প্রজাপতি)।
রাজস্থলী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ হাজার ১৫৭ পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উথিন সিন মারমা (আনারস)।
তার নিটকতম প্রতিদ্বন্দ্বী জেএসএস প্রার্থী পুলু খই মারমা ৩ হাজার ৬১৭ ভোট পেয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত অংনুচিং মারমা (টিউবওয়েল)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র ক্রয় সুইউ মারমা (পদ্মফুল) বিজয়ী হয়েছেন।
লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী তোফাজ্জল হোসেন (আনারস) ৯ হাজার ৫৮৯ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী হাজী ফয়েজুল আজীম (টেলিফোন) পেয়েছেন ৮ হাজার ৮০৮ ভোট।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী নাসির উদ্দীন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নূর জাহান বেগম বিজয়ী হয়েছেন।
বিলাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে জেএসএস সমর্থিত প্রার্থী শুভমঙ্গল চাকমা (কাপ-পিরিচ) ৫ হাজার ৫০৩ পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিটতম প্রতিদ্বন্দ্বী আওয়ালীগ সমর্থিত প্রার্থী জয় সেন তঞ্চঙ্গা (আনারস) পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট।
ভাইস-চেয়ারম্যান পদে জেএসএস সমর্থিত প্রার্থী অমৃত সেন তঞ্চঙ্গা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই সংগঠন সমর্থিত প্রার্থী শ্যামা চাকমা (কলস) বিজয়ী হয়েছেন।
জেলা রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল করিম রাঙামাটি এ ফলাফল ঘোষণা করেন।
