কসবায় আনিছুল নির্বাচিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আনিছুল হক ভুইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি ৯৬ হাজার ৭৯৪ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকলিল আলম পেয়েছেন ৩০ হাজার ২১২ ভোট।
ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা টিয়া প্রতীক নিয়ে ৭০ হাজার ১১৯ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী সিরাজুল ইসলাম ৩৯ হাজার ৩৩২ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস বিলকিস বেগম ৯১ হাজার ৬৬৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রীনা আক্তার ৪১ হাজার ৩১১ ভোট পেয়েছেন।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার ফলাফল জানিয়েছেন।
