২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকুচিতে মোহাম্মদ আলী আকন্দ নির্বাচিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলী আকন্দ চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 01:37 AM

Updated : 01 Sep 2026, 12:42 PM

ঘোড়া প্রতীকে তিনি ৪১ হাজার ৩৮৭ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মো. রফিকুল্লাহ খন্দকার আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৯৯৩ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন।