নান্দাইলে মালেক চেয়ারম্যান নির্বাচিত
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ. মালেক চৌধুরী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
মোটর সাইকেল প্রতীকে তিনি ৬৯ হাজার ৩২৬ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ফরিদা ইয়াছমিন আনারস প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৪৪৭ ভোট।
সোমবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাস এই ফলাফল ঘোষণা করেন।
