২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরগঞ্জে জামায়াত জয়ী

পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সুন্দরগঞ্জে জামায়াত সমর্থিত প্রার্থী জেলা জামায়াতের সহসম্পাদক মাজেদুর রহমান মাজেদ (ব্যাটারি)  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 12:57 AM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সুন্দরগঞ্জ সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহি কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ জানান, সবকটি কেন্দ্রের ফলাফলে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ মাজেদুর রহমান ৬২ হাজার ৭৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ (দোয়াত-কলম) পেয়েছেন ৫৪ হাজার ২০০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী পৌর জামায়াতের সহসম্পাদক আবু সোলায়মান (বৈদ্যুতিক বাল্ব) ৫২ হাজার ৫৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন (চশমা) পান ৩৬ হাজার ১৪৮ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) সমর্থিত প্রার্থী রেজিয়া বেগম ১ লাখ ৫ হাজার ৭৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফেরদৌসী বেগম (প্রজাপতি) পেয়েছেন ১১ হাজার ৮৫৫ ভোট।