২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে আবু আসিফ নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে বিএনপি সমর্থিত প্রার্থী আবু আসিফ আহমেদ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 12:54 AM

Updated : 01 Sep 2026, 12:42 PM

তিনি আনারস প্রতীকে  ২৬ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. হানিফ মুন্সি কাপ পিরিচ  প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৩০৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আমীর হোসেন মাইক প্রতীকে ২৬ হাজার ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত সেলিম পারভেজ তালা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮১৭ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত রেহানা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ১৫৩ ভোট নির্বাচিক হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত অ্যাডভোকেট ইয়াসমিন পেয়েছেন ১৮ হাজার ৮৬ ভোট।

সোমবার রাতে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সন্দিব কুমার সিংহ রায় এ ফলাফল জানিয়েছেন।