আলমডাঙ্গায় হেলাল চেয়ারম্যান নির্বাচিত
আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হেলাল উদ্দিন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি ১ লাখ ৪২ হাজার ৪৫১ ভোট পেয়েছেন।
তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী শহিদুল কাউনাইন টিলু পেয়েছেন ২৬ হাজার ৭৫ ভোট।
চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরা বেগম জানান, আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী খালেদুর রহমান ১ লাখ ১৭ হাজার ৪৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আহাম্মদ জালাল পেয়েছেন ২৬ হাজার ৯৩২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম আরা খাতুন ১ লাখ ৩২ হাজার ১১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম জামায়াতের প্রার্থী হাফিজা খাতুন পেয়েছেন ২৮ হাজার ৯২৩ ভোট।
