২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় আ.লীগ সাংসদের প্রার্থী জয়ী

নোয়াখালীর হাতিয়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য সমর্থিত মো. মাহবুব মোর্শেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 12:44 AM

Updated : 01 Sep 2026, 12:42 PM

দোয়াত-কলম প্রতীক নিয়ে তিনি ৮৭ হাজার ৪২৭ ভোট পেয়েছেন।

তার নিকটতম হয়েছেন জেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মহিউদ্দিন আহমেদ। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৭ হাজার ৩৯৮ ভোট।

সোমবার রাতে সহকারী রির্টানিং কর্মকর্তা ও ইউএনও আবু হাসনাত মোহাম্মদ মাইউদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।