রাজশাহীর পবা আবারো জামায়াতের
আবারো জামায়াত নেতা রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সোমবার পবা উপজেলা নির্বাচনে সব কেন্দ্রের বেসরকারি ফলাফলে প্রায় ২০ হাজার ভোটের ব্যবধানে টানা দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা মোকবুল হুসাইন।
তিনি আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগসহ ১৪ দল সমর্থিত প্রার্থী মুনসুর আলী মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৫ হাজার ৪৩ ভোট।
আর বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি সাহজাহান আলী দোয়াত-কলম প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৭ হাজার ২৬৬ ভোট।
তবে চেয়ারম্যান পদে অপর তিন প্রার্থীদের মধ্যে আব্দুস সালামের ঘোড়া প্রতীকে ১৫৭ ভোট, কুতুব উদ্দিন বাদশার কাপ-পিরিচ প্রতীকে ৪১০ ভোট এবং বজলে রেজবি আল হাসান মঞ্জিলের হেলিকপ্টার প্রতীকে ভোট পড়েছে ৩১২ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ১৪ দল সমর্থিত প্রার্থী ওয়ার্কার্স পার্টি নেতা এসএম আশরাফুল হক।
তিনি ভোট পেয়েছেন ৩৯ হাজার ৬৯৫ ভোট।
তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা বিএনপি নেতা বকুল আহম্মেদ শেখ উড়োজাহাজ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৮ হাজার ৯৫৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী খায়রুন্নেসা।
তিনি ভোট পেয়েছেন ৬২ হাজার ৩৪০ ভোট।
তার নিটকতম প্রতীদ্বন্দ্বী আওয়ামী লীগসহ ১৪ দল সমর্থিত প্রার্থী মমতাজ বেগম কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৬১৪ ভোট।
