মুরাদনগরে চেয়ারম্যান আ.লীগের
কুমিল্লার মুরাদনগর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সৈয়দ আবদুল কাউয়ুম চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
হেলিকপ্টার প্রতীকে তিনি ৬৩ হাজার ৩২১ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার কাপপিরিচ প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮১৭ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
