কক্সবাজারে জামায়াত-বিএনপি-আ.লীগ ১টি করে
পঞ্চম ধাপের নির্বাচনে তিনটি উপজেলা পরিষদের চেয়ারম্যান একটি করে পেয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা।
সোমবার রাতে সদরের সহকারী রিটানিং অফিসার শহিদুল ইসলাম, উখিয়ার সহকারী রিটানিং অফিসার সাইফুল ইসলাম এবং টেকনাফের সহকারী রিটানিং অফিসার শাহ মুজাহিদিনে এসব ফলাফল ঘোষণা করেন।
কক্সবাজার সদর উপজেলায় জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জিএম রহিম উল্লাহ (মোটর সাইকেল), উখিয়া উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরওয়ার জাহান চৌধুরী (ঘোড়া) এবং টেকনাফ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাফর আহমদ (আনারস) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কক্সবাজার সদর উপজেলায় ৯৯ কেন্দ্রে কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত সমর্থি প্রার্থী জিএম রহিম উল্লাহ (মোটর সাইকেল) ৪১ হাজার ৬৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল মাবুদ (আনারস) পেয়েছেন ৩৯ হাজার ৫১৬ ভোট।
উখিয়া উপজেলার ৩৭টি কেন্দ্রে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি সমর্থিত প্রার্থী সরওয়ার জাহান চৌধুরী (ঘোড়া) ৪৩ হাজার ৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হুমায়ুন কবির চৌধুরী মন্টু (আনারস) ২৮ হাজার ৭০৫ ভোট পেয়েছেন।
টেকনাফ উপজেলার ৪৩ আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল রহমান বদি সমর্থিত প্রার্থী জাফর আহমদ (আনারস) ৩০ হাজার ৬৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল্লাহ (টেলিফোন) ২৩ হাজার ৬২৯ ভোট পেয়েছেন।
উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলার নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।
