২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা সদরে আ.লীগ জয়ী

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আসাদুল হক বিশ্বাস বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 11:39 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

তিনি আনারস প্রতীক নিয়ে ১ লাখ ৪০ হাজার ৫৩০ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মজিবুল হক মালিক মজু পেয়েছেন ১৯ হাজার ৩ ভোট।

সোমবার রাতে চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং অফিসার আনজুমান আরা বেগম আরো জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজিজুল হক হযরত ১ লাখ ৩০ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুর রউফ পেয়েছেন ১৯ হাজার ৮৪৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কোহিনুর বেগম ১ লাখ ৩২ হাজার ৮৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী জাহানারা বেগম পেয়েছেন ২০ হাজার ১০০ ভোট।