২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার ৩ উপজেলায় আ.লীগ জয়ী

বরগুনার তিনটি উপজেলাতেই আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অন্যটিতেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 10:55 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সোমবার রাতে বরগুনা সদর, বামনা, পাথরঘাটা ও আমতলী উপজেলার ফলাফল জানিয়েছেন সেসব উপজেলার সহকারী রিটার্নিং অফিসাররা।

বরগুনা সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত আব্বাস হোসেন মন্টু মোল্লা ৪৫ হাজার ৩৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বলে সহকারী রিটার্নিং অফিসার  গোলাম মোহম্মদ ভুইয়া জানিয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী অ্যাডভোকেট মো. হালিম পেয়েছেন ১৮ হাজার ৭৪৪ ভোট।

বামনা উপজেলায় ৩১ হাজার ৩৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাইতুল ইসলাম লিটু বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার মো আলমগীর হোসেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান পেয়েছেন ৩ হাজার ৭৩৩ ভোট।

পাথরঘাটা উপজেলায় ৬১ হাজার ২৪৩ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত রফিকুল ইসলাম রিপন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে সহকারী রিটার্নিং অফিসার মো শাখাওয়াত হোসেন জানিয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত হাবিবুর রহমান পেয়েছেন ১২ হাজার ৩৮৪ ভোট।

আমতলী উপজেলায় ৭টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করলেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জিএম দেলোয়ার অন্য কেন্দ্রগুলোয় ৫৮ হাজার ২৪ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জালাল উদ্দিন ফকির পেয়েছেন ২ হাজার ৫৭২ ভোট। এ উপজেলার তথ্য জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার প্রকৌশলী মো. আবদুল্লাহ।