দিনাজপুরের বিরলেও বিএনপি জয়ী
দিনাজপুরের হাকিমপুর উপজেলার পর বিরল উপজেলাতেও বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছে।
সোমবার রাতে উপজেলার সহকারী রির্টানিং অফিসার তকদির হোসেন বিরল উপজেলায় আ ন ম বজলুর রশীদকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেন।
৬৮টি কেন্দ্রের সব কটির ঘোষিত ফলাফলে বজলুর রশীদ (মটরসাইকেল) ৫৩ হাজার ১৫৪ ভোট ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মানবেন্দ্র রায় (ঘোড়া) ৪৭ হাজার ১০২ ভোট ভোট পেয়েছেন।
এদিকে, দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বিএনপি আকরাম হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
