২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারগঞ্জের সবকটি পদেই আ.লীগ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওবায়দুর রহমান বেলাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদ দুটিতেও এ দলের সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 10:01 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

সোমবার রাতে মাদারগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

চেয়ারম্যান পদে ওবায়দুর রহমান বেলাল (আনারস) ১ লাখ ৩২ হাজার ২৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ফায়জুল ইসলাম লানজু  (মোটরসাইকেল) পেয়েছেন ৯ হাজার ৯৫১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মো. সাইফুল ইসলাম (চশমা) ১ লাখ ২৬ হাজার ৩৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মিজানুর রহমান (উড়ো জাহাজ) পেয়েছেন ৬ হাজার ৩৯৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত নাজমা পারভীন (কলস) ১ লাখ ৩০ হাজার ৬৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নুরুন নাহার বেগম (হাঁস) পেয়েছেন ৮ হাজার ৭৫৬ ভোট।