২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে ভোট কেন্দ্রে পুলিশের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ভোটের আগের রাতে কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2014, 09:07 AM

Updated : 01 Sep 2026, 12:42 PM

এনায়েতপুর থানার ওসি মো ওহেদুজ্জামান জানান, রোববার রাত ৮টার দিকে খুকনী ইউনিয়নের গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার দায়িত্ব ছিল।

নিহত আসাদুজ্জামান (৩৭) সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার এএসআই ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে।

দায়িত্বে থাকা অন্যদের বরাত দিয়ে ওসি ওহেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এএসআই আসাদুজ্জামান রোববার সন্ধ্যায় ভোটের সরঞ্জাম নিয়ে ওই কেন্দ্রে পৌঁছান।

কিছুক্ষণ পরই তিনি মাথা ও বুকে ব্যথা অনুভব করেন, একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

দ্রুত পাশের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন।