২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বিদ্রোহীসহ আ.লীগ ৩, স্বতন্ত্র ১

হবিগঞ্জের চারটি উপজেলা নির্বাচনে দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, একটিতে আওয়ামী লীগ সমর্থিত এবং একটিকে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 03:27 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

রোববার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

আজমিরীগঞ্জ উপজেলা

পরিষদ নির্বাচনে ৪৪টি কেন্দ্রের সবকটির ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতর আলী (মোটর সাইকেল) ১৬ হাজার ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিসবাহ উদ্দিন ভূ্ইঁয়া (কাপ-প্লেইট) পেয়েছেন ১৩ হাজার ৪১৯ ভোট।

রোববার রাতে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নি কর্মকর্তা রোকন উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ১৯ দল সমর্থিত ডা. আব্দুল হাই (টিউবওয়েল) ১৬ হাজার ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিতে যোগদানকারী সাইদুল আমিন চৌধুরী শিরুল (চশমা) পেয়েছেন ১০ হাজার ৭২৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত রুখসানা আক্তার শিখা (হাঁস) ৩০ হাজার ৯৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত হেনা বেগম (কলস) পেয়েছেন ১২ হাজার ৮২৯ ভোট।

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

হবিগঞ্জ সদরে স্বতন্ত্র প্রার্থী জয়ী

হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৮৯টি কেন্দ্রের সবকটির ফলাফলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আহমদুল হক (ঘোড়া) প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মোতাচ্ছিরুল ইসলামের (আনারস) চেয়ে ২ হাজার ২৭৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আহমদুল হক পেয়েছেন ৪৩ হাজার ২০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মোতাচ্ছিরুল ইসলাম পেয়েছেন ৩০ হাজার ৯৩৫ ভোট।

রোববার রাতে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মাহবুবুর রহমান আউয়াল (তালা) ৩৫ হাজার ৩৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবিদুর রহমান (টিউবওয়েল) পেয়েছেন ৩০ হাজার ২৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌস আরা (ফুটবল) ৪২ হাজার ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নুরুন্নাহার শিমুল (হাঁস) পেয়েছেন ৩০ হাজার ৫৪৩ ভোট।

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

লাখাইয়ে আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের সবকটির ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুশফিউল আলম আজাদ (ঘোড়া) ১৯ হাজার ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হাশেম মোল্লা মাসুম (দোয়াত কলম) পেয়েছেন ১৮ হাজার ৭৯ ভোট।

রোববার রাতে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নি কর্মকর্তা মীর মাহবুবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মুর্শেদ কামাল চৌধুরী (টিউবওয়েল) ১৬ হাজার ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অপর প্রার্থী আমিরুল ইসলাম আলম (তালা) পেয়েছেন ১৬ হাজার ২৯৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মোছাঃ ফয়জুন্নেছা (ফুটবল) ১৯ হাজার ৭১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অপর প্রার্থী স্বপ্না রানী আচার্য্য হ্যাপী (কলস) পেয়েছেন ১৩ হাজার ৪৩১ ভোট।

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নবীগঞ্জে আ.লীগ জয়ী

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলমগীর চৌধুরী (দোয়াত কলম) ৪২ হাজার ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী মুজিবুর রহমান শেফু (চিংড়ী মাছ) পেয়েছেন ৩৩ হাজার ২৩১ ভোট।