কালিয়াকৈরের চেয়ারম্যান আ. লীগের বিদ্রোহী
গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রেজাউল করিম চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি ৫৫ হাজার ১৮৭ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো. হেলাল উদ্দিন দোয়াত-কলম প্রতীক নিয়ে পান ৫৩ হাজার ৩৭৩ ভোট।
উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তা ও ইউএনও হাবিবুর রহমান রোববার রাতে ফল ঘোষণা করেন।
