কুমিল্লার বরুড়া ঘরে তুলেছে বিএনপি
কুমিল্লার বরুড়া উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল খালেক চৌধুরী মোটর সাইকেল প্রতীকে ৫২ হাজার ৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান আনারস প্রতীকে ৩৮ হাজার ৫৭৪ ভোট পেয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মাহবুবুর রহমান এই ফল ঘোষণা করেন।
এরআগে, কুমিল্লার মেঘনা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আ. সালামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
তিনি দোয়াত-কলম মার্কা প্রতীকে ২২ হাজার ৩৩৭ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. রমিজ উদ্দিন ঘোড়া প্রতীকে ৯ হাজার ৬৩৩ ভোট পেয়েছেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মাসুদুর রহমান।
