২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর ২টি বিদ্রোহীসহ বিএনপি, ১টি আ.লীগ জয়ী

হাড্ডাহাড্ডি লাড়াইয়ে রাজশাহীর তিনটি উপজেলার একটিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি এবং অপরটিতে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 02:22 AM

Updated : 22 Aug 2022, 05:57 PM

আর ভাইস চেয়ারম্যান পদে তিনটিতে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইটিতে বিএনপির ও একটিতে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

তানোর উপজেলায় আবারো নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি ইমরান আলী মোল্লা (মোটরসাইকেল)। তিনি পেয়েছেন ৫০ হাজার ৪০৬ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী ১৪ দলীয় জোট সমর্থিত প্রার্থী মুণ্ডুমালা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী (আনারস) পেয়েছেন ৪৭ হাজার ৮৭৭ ভোট।

ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা আব্দুর রহিম মোল্লা (চশমা)। তিনি পেয়েছেন ৫৯ হাজার ২৮ ভোট।

৩৬ হাজার ৭৪৩ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্থানীয় বিএনপি নেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান বন্দনা রাণী (ফ্যান)।

বাগমারা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকিরুল ইসলাম সান্টু (ঘোড়া) ৮৭ হাজার ৮৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত অধ্যাপক মকলেছুর রহমান মণ্ডল (মোটরসাইকেল) পেয়েছেন ৮৩ হাজার ৮১১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা সরদার মোহাম্মদ রেজাউল করিম রুবল (চশমা)। তিনি পেয়েছেন ভোট ১ লাখ ৪ হাজার ৯৪৩ ভোট।

আর ১ লাখ ২ হাজার ৮০৮ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নাসিমা আক্তার (প্রজাপতি)।

পুঠিয়া উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ারুল ইসলাম জুম্মা (ঘোড়া) ৩৬ হাজার ৫৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আহসানুল হক মাসুদ (দোয়াত কলম) পেয়েছেন ৩৩ হাজার ৫৯১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ৬৬ হাজার ৩৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা আহমাদ উল্লাহ (তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত মতিয়া হক (প্রজাপতি)। তিনি পেয়েছেন ৬৩ হাজার ১৬৫ ভোট।

রোববার সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।