২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে সবকটিতে জয়ী জামায়াত

চট্টগ্রামের বাঁশখালীতে চেয়ারম্যানসহ সবকটি পদে পদে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 02:04 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

চেয়ারম্যান পদে আনারস প্রতীকে জহিরুল ইসলাম পেয়েছেন ৬৬ হাজার ৩৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের খোরশেদ আলম পেয়েছেন ৫২ হাজার ৮৯০ ভোট।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহমেদ খান রোববার রাতে ফলাফল ঘোষণা করেন।

ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত মোহাম্মদ বদরুল হক। উড়োজাহাজ প্রতীকে তিনি পেয়েছেন ৫৫ হাজার ৬৮৬ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের মুজিবুল হক পেয়েছেন ২৯ হাজার ৫১২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত সাপিয়া বেগম বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। তার নিকটতম ফাহমিদা বিনতে আজিজ কলস প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৮৩৮ ভোট।

বাঁশখালী উপজেলার ১১০টি ভোট কেন্দ্রে এবার মোট ভোটার ছিল দুই লাখ ৬৮ হাজার ৭৮১ জন।

উপজেলায় এবার চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে নয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন।