ফটিকছড়িতে আ. লীগ জয়ী
ফটিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এম তৌহিদুল আলম বাবু।
আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৮৯ হাজার ২৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম সরওয়ার আলমগীর মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ২৬৮ ভোট।
চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের উত্তম কুমার মহাজন তালা প্রতীকে ৭৭ হাজার ৫২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম ইসলামী ঐক্যজোটের মাওলানা আবু তালেব মাইক প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫৪৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে আওয়ামী লীগের জেবুন নাহার মুক্তা ৮৭ হাজার ৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম বিএনপির তামান্না হাসনাত ফুটবল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ১১৯ ভোট।
ফটিকছড়ি উপজেলায় এবার ১৩৩টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল তিন লাখ ২৬ হাজার ১৬৪ জন।
