২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল সদরে বিএনপি জয়ী

নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 02:00 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

আনারস প্রতীক নিয়ে তিনি ৫৩ হাজার ৭৫৮ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু (মোটর সাইকেল) পেয়েছেন ৪৯ হাজার ৭৭৯ ভোট।

রোববার রাতে জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস নড়াইলে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে এ ফলাফল ঘোষণা করেন।

ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রাথী ওবায়দুল্লাহ কায়সার (মাইক প্রতীকে ৪৫ হাজার ৬২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ পদে আওয়ামী লীগের সমর্থীত প্রাথী সদর উপজেলা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান উড়োজাহাজ প্রতীকে ৩৪ হাজার ৪২ ভোট পেয়ে পরাজিত হন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সমর্থিত স্বপ্না সেন হাঁস প্রতীকে ৩৪ হাজার ৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মধুমিতা মিতা ফুটবল প্রতীকে ২৯ হাজার ৮৭০ ভোট পান।