২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর সদর ও কেশবপুরে আ.লীগ ফের নির্বাচিত

চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে যশোরে সদর ও কেশবপুর উপজেলায় বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 01:22 AM

Updated : 01 Sep 2026, 12:40 PM

দুইটি উপজেলায় বর্তমান চেয়ারম্যানরা পুনর্নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং অফিসার এএনএম মঈনুল ইসলাম বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

সদর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শাহীন চাকলাদার।

তিনি মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৮৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গোলাম রেজা দুলু তার আনারস প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯৩৩ ভোট।

অপর দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি সমর্থিত রুহুল আমিন কাপ পিরিচ প্রতীকে ২ হাজার ২৮ ভোট এবং স্বতন্ত্র প্রাথী মাশুক হাসান জয় ১০ হাজার ৫৮১ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মাহমুদ হাসান বিপুল টিউবওয়েল মার্কায় ১ লাখ ৫৯ হাজার ৭৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় জোটের ইদ্রিস আলী তালা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬২৯ ভোট।

অপর প্রার্থী মফিজুল আলম উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৮৪০ ভোট।

নারী ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত সেতারা খাতুন পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৯৩ ভোট।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১৯ দল সমর্থিত শামসুন্নাহার পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৪৭৪ ভোট।

কেশবপুর উপজেলায় মহাজোট সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন মটর সাইকেল প্রতীকে ৫৬ হাজার ৪৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত আব্দুস সামাদ দোয়াত কলম প্রতীকে ৩৫ হাজার ১৫২ ভোট এবং বিএনপি সমর্থিত বদরুজ্জামান মিন্টু আনারস প্রতীকে ২৯ হাজার ২৮২ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মহাজোটের আব্দুল লতিফ রানা তালা প্রতীকে ৫৭ হাজার ৯৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ওজিয়ার রহমান উড়োজাহাজ প্রতীকে ৪১ হাজার ১৯৬ ভোট,  বিএনপি সমর্থিত আলমগীর কবির টিউবয়েল প্রতীকে ১৬ হাজার ৬৯২ ভোট এবং ইসলামী আন্দোলনের আবুল কাশেম চশমা প্রতীকে ২ হাজার ৯৬২ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহাজোটের নাছিমা আক্তার হাঁস প্রতীকে ৫৯ হাজার ৫৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের বেগম দিল-আফরোজ কলস প্রতীকে ৪১ হাজার ৯২ ভোট এবং বিএনপির নুরুন্নাহার ফুটবল প্রতীকে ১৭ হাজার ১৬৭ ভোট পেয়েছেন।