নালিতাবাড়ীতে চেয়ারম্যান বিএনপির
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী একেএম মুখলেছুর রহমান রিপন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন রোববার রাত সাড়ে ৯টায় ফল ঘোষণা করেন।
মোটরসাইকেল প্রতীক নিয়ে একেএম মুখলেছুর রহমান রিপন পান ৩৩ হাজার ২১৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. মোকছেদুর রহমান লেবু দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯০৯ ভোট।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী মো. আব্দুল হালিম উকিল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ১৬২ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী মো. হাবিবুর রহমান লিটন চশমা প্রতীকে ৪৮ হাজার ৮৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত তালা প্রতীকের প্রার্থী মো. আসাদুজ্জামান পেয়েছেন ২১ হাজার ৯৪৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত কলস প্রতীকের প্রার্থী আছমত আরা ৪৭ হাজার ৫৩৯ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত বর্তমান ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৪৬০ ভোট।
