২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার আ.লীগ-বিএনপি ১-১

ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং আখাউড়া উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 11:35 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

নাছিরনগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এটিএম মনিরুজ্জামান সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ৫৯ হাজার ২৫১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আবদুল হান্নান পেয়েছেন ৩৮ হাজার ৫১৬ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত অঞ্জন দেব ৫৬ হাজার ৭৫৩ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হামিদা লতিফ ৫২ হাজার ৮৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নাসিরনগর সহকারী রিটানিং অফিসার চৌধুরী মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদে বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মুসলিম উদ্দিন ২৪ হাজার ২২ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আবুল কাশেম পেয়েছেন ২১ হাজার ১৮৯ ভোট।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মোরাদ হোসেন ভুইয়া ১৫ হাজার ৬৮৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী পেয়ারা বেগম ২৭ হাজার ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আখাউড়ার সহকারী রিটানিং অফিসার মো. খোরশীদ শাহরিয়ার এ ফলাফল জানিয়েছেন।